৯ এপ্রিল ২০১৬ - ০০:২৮
প্যারিস হামলার মূলহোতা গ্রেপ্তার

ব্রাসেলসের দুটি স্থানে চালানো হামলায় ৩২ জন লোক নিহত হয়।

আবনা ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে গত বছরের নভেম্বরে চালানো হামলার মূলহোতা মোহাম্মদ আব্রিনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলজিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে বিবিসি।
ধারণা করা হচ্ছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসলসে সাম্প্রতিক হামলায় যে লোকটিতে সাদা কোট ও টুপি পরিহিত অবস্থায় দেখা গেছে সে লোকটাই আটককৃত আব্রিনি। ২২ মার্চ ব্রাসেলস বিমান বন্দরে আইএসআইএলের হামলার আগ মূহুর্তে ওই লোকটির হেঁটে যাওয়ার দৃশ্য সিসি ক্যামেরায় দেখা যায়।
ব্রাসেলসের দুটি স্থানে ওই হামলায় ৩২ জন লোক নিহত হয়। এছাড়া গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে আইএসআইএলের হামলায় ১৩০ জন নিহত হয়েছিল।#